News Editor
১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অসুস্থ ধর্মেন্দ্রর ব্যক্তিগত ভিডিও ফাঁস, হাসপাতালের কর্মী গ্রেপ্তার

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। এ সময় হাসপাতালের বেডে তার অচেতন অবস্থার একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন এক কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। 

গত এক সপ্তাহ ধরে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন তার পরিবারের সদস্যরা। হাসপাতাল ভর্তি হওয়ার পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুয়া মৃত্যুসংবাদও। পরে হেমা মালিনী ও তাদের মেয়ে এষা দেওলের পোস্টে সেই গুঞ্জন থামে। এর মধ্যেই ভাইরাল হয় হাসপাতালে শুয়ে থাকা ধর্মেন্দ্রর ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে আছেন ববি দেওল, সানি দেওল এবং সানির দুই ছেলে করণ ও রাজবীর। ছিলেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরও। পরিবারের এই একান্ত মুহূর্তটি চুপিচুপি ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন হাসপাতালের ওই কর্মী। এরপরই আইনি পদক্ষেপ নেয় পুলিশ।

গত বুধবার সকালে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ধর্মেন্দ্র। তাকে দেখতে হাসপাতাল ও বাড়ির বাইরে সাধারণ মানুষ থেকে ফটোগ্রাফারদের ভিড় জমে। পরিস্থিতি সামলাতে পুলিশকেও মাঠে নামতে হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০