Hamidul Haque
১৭ মে ২০২৫, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক সপ্তাহের মধ্যে সাম্য হত্যার ঘটনা উদঘাটিত হবে, আশা ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করে হত্যার ঘটনা উদঘাটিত করার আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘তদন্ত একটি জটিল কাজ। আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে এই ঘটনা উদঘাটিত হবে। তারপর আমরা চার্জশিট দিয়ে এই অপরাধের দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইবুনালে পাঠিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য ব্যবস্থা নেব।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য লাউঞ্জে উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, তদন্ত একটি জটিল কাজ। গভীর রাতে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। যারা জড়িত, তারা আহত ছিল। বিভিন্ন হাসপাতাল থেকে আমরা তাদের আটক করেছি। তাদেরকে আদালত রিমান্ড দিয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী কার্যক্রম সাতদিনে শেষ করে আমরা চেষ্টা করব; পুলিশের তরফ থেকে একটি পূর্ণাঙ্গ ব্রিফ করার। আমাদের আন্তরিকতার কমতি নেই। অনেক দূর এগিয়েছি। তবে তদন্তের স্বার্থে অনেক কথা বলতে পারছি না।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, আমরা তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করেছি। যেহেতু তারা আহত ছিল, তাই কোথাও না কোথাও চিকিৎসা নেবে, এই ধারণায় আমরা বিভিন্ন হাসপাতালে তল্লাশি চালিয়ে একজনকে শমরিতা হাসপাতাল, অন্যজনকে বিআরবি হাসপাতালে পাই।

তিনি আরও বলেন, আরেকজন তাদের সঙ্গে ছিলেন বলে তাদের থেকে জানতে পারি। পরে মোবাইল ট্র্যাকিং করে তাকে ধরা হয়। যেহেতু তাদের ওপর একটি মব হওয়ার শঙ্কা ছিল, তাই তাদেরকে ডিবি অফিসে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেই।

রমনা জোনের ডিসি জানান, যে তিনজন গ্রেপ্তার হয়েছে, আমরা শুধু তাদেরকে নিয়েই বসে নেই। আমরা সমস্ত দিক থেকেই কাজ করছি। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখছি। আগামীকাল গ্রেপ্তারকৃতদের রিমান্ডে পেলে, তাদের থেকে পাওয়া তথ্য নিবিড়ভাবে খুঁটিয়ে দেখব।

আলোচনায় উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০