News Editor
২৫ জুন ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কার এক অভিষেক

গলে সম্ভাবনা ছিল, তবে পরিকল্পনার ভুলে ফল আনতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বাংলাদেশ আবার সুযোগ পেয়েছে নিজেদের নতুন শুরু করার। প্রথম টেস্টের মতো এবারেও টস ভাগ্যটা পাশে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতেই নিয়েছেন ব্যাটিং করার সিদ্ধান্ত। 

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। গলে খেলতে পারেননি জ্বরের কারণে। কলম্বো টেস্টের আগেই সেরে উঠেছিলেন। গতকাল মঙ্গলবার ছিলেন অনুশীলনেও। আজ আছেন শুরুর একাদশে। তাকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এ ছাড়া ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদও।

চোট পাওয়া পেসার হাসান মাহমুদের জায়গায় টেস্ট দলে ফিরলেন এবাদত হোসেন। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।

আগের ম্যাচ থেকে এদিন দুই পরিবর্তন আসছে শ্রীলঙ্কা দলে সেটা নিশ্চিতই ছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যারিয়ার শেষ হয়েছে গলে। আর মিলান রত্নায়েকে পড়েছেন ইনজুরিতে। ম্যাথিউসের বদলি হিসেবে এসেছেন সোনাল দিনুশা। ম্যাচের আগে কুশাল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি। ৬ নম্বর পজিশনে তিনিই থাকছেন।

আর মিলান রত্নায়েকের বদলে এসেছেন বিশ্ব ফার্নান্দো। কলম্বোতে শ্রীলঙ্কা পেস বিভাগেই জোর দিচ্ছে, তা কিছুটা অনুমেয়।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুম ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিথা ফার্নান্ডো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০