Hamidul Haque
১৯ জুন ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন রুনা খান

নিউইয়র্কে ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন রুনা খান

বিনোদন ডেস্কঃ সাধারণত ঈদ এলেই অবসর সময় কাটাতে ব্যস্ত থাকেন দেশের অনেক তারকারাই। সেক্ষেত্রে ব্যতিক্রম নন অভিনেত্রী রুনা খানও। তাই তো এবার নিজেকে ছুটির আমেজে রেখে পাড়ি দিয়েছেন নিউইয়র্কে। মপখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।খবর বার্তা সংস্থা বাপসনিউজ।
বছরজুড়ে কাজের ব্যস্ততায় ডুবে ছিলেন রুনা খান। এবার ঈদেই মুক্তি মিলছে সেগুলোর। দর্শকেরা তাকে দেখার অপেক্ষায় থাকলেও ঈদের ছুটি নিজের মতো করেই উপভোগ করছেন তিনি।
গত ৬ জুন নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা যাচ্ছে, জানালার পাশে দাঁড়িয়ে নানা পোজে দাঁড়িয়ে রোদের স্পর্শ নিচ্ছেন অভিনেত্রী। কোনো সাজসজ্জা নয়, নিজেকে ধরা দিয়েছেন নো মেকআপ লুক-এ। হালকা রঙের ম্যাক্সি, খোলা চুল- সব মিলিয়ে ছিলেন ঘরোয়া পোশাকেই। এছাড়াও সুকৌশলে নিজেকে আবেদনময়ী করে তোলারও চেষ্টা করেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে রুনা লিখেছেন, ‘শুভ সকাল ম্যানহাটন’, সঙ্গে যোগ করেছেন কিছু হ্যাশট্যাগ। তাতেই স্পষ্ট করেন, ছুটি কাটাতে পরিবারের সঙ্গেই রয়েছেন রুনা। আর সে সময় নো মেকআপ লুকে রৌদ্রস্নান করছিলেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত আরো দুটি প্রজেক্ট- ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’। এসব কাজ শেষে খানিকটা বিশ্রাম নিতে এই সফর বলে ধারণা। তবে তার শেয়ার করা ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০