News Editor
২২ জুন ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়াবহ অসুখের কারণে বিয়ে করছেন না সালমান, জানালেন নিজেই

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। তার ক্যারিয়ার তুঙ্গে থাকলেও ব্যক্তিজীবনের অবস্থান একেবারে তলানিতে।

বিনোদন ডেস্কঃ বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। তার ক্যারিয়ার তুঙ্গে থাকলেও ব্যক্তিজীবনের অবস্থান একেবারে তলানিতে।

বয়স ৬০ ছুঁতে আর বেশি দেরি নেই। জীবনের এতগুলো বসন্ত পার করে দিয়েছেন। জীবনে এসেছে বহু প্রেম। সংগীতা বিজলানি থেকে শুরু করে  ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা হালের ক্যাটরিনাদের মতো বলিউড ডিভারা ছিলেন তার প্রেমিকার তালিকায়। তবে কোনো প্রেমই পরিপূর্ণ হয়নি সালমানের জীবনে। কোনো প্রেমই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

বিরল রোগে আক্রান্ত বলিউডের এই ভাইজান। জানা গেছে, নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত হয়েছেন নায়ক, যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত! সদ্য এক সাক্ষাৎকারে এমন দুঃসংবাদ দিলেন নায়ক নিজেই।

সম্প্রতি কপিল শর্মা শো-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের ষাট বছরের নায়ক।

এক পর্যায়ে প্রশ্ন ছোড়া হয় তার বিয়ে নিয়ে। জবাবে সালমান বলেন, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুইয়ের জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন হয়। দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুইয়ের পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয়।

এই আলোচনার মাঝেই সালমান জানান তার বিরল অসুখের কথা। বলেন, প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি তা খুব সহজ নয়। এভি ম্যালফর্মেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানেউরিজমের মতো কঠিন রোগ শরীরে থাকার পরও কাজ করছি। নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করে চলেছি। প্রতিদিন মনে হয় আমার শরীরের একটা করে হাড় ভাঙছে। এতটাই কষ্ট হয়। এবার বিয়ের মতো একটা সিদ্ধান্ত জীবনের এই সময়ে এসে নেওয়াটা কঠিন।

সালমানের শরীরে বাসা বাঁধা এই বিরল এই রোগগুলো মৃত্যু পর্যন্তও নিয়ে যেতে পারে। যেমন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত নার্ভের অসুখ। যার ফলে ভয়ংকরভাবে নার্ভ ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি মুখমণ্ডলেও ভয়ংকর যন্ত্রণা শুরু হয় যা রীতিমতো প্রাণঘাতী। অন্যদিকে এভি ম্যালফর্মেশনও কম জটিল রোগ নয়। শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলে সমস্যা তৈরি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

১১

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

১২

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১৪

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

১৫

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

১৭

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১৮

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৯

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

২০