Hamidul Haque
১৮ মে ২০২৫, ৩:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গানে বিশ্ব জয় করলেও এখন অভিনয়েই বেশি মনোযোগী আরিয়ানা গ্রান্ডে

বিনোদন ডেস্ক: পেশাদার গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে। কিন্তু, ইদানীং গানের বদলে অভিনয়ের সময় দিচ্ছেন বেশি। বিশেষ করে গত বছর মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকেড’-এ অভিনয় করে দারুণভাবে প্রশংসিত হওয়ার পর থেকেই এদিকটায় তার মনোযোগ বাড়তে থাকে। তার ওপর এ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন অস্কার, বাফটা এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন।

বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস ক্যাটাগরির এ মনোনয়নগুলোই তাকে নতুন করে অভিনয়ে আরো বেশি করে উদ্বুদ্ধ করেছে। অথচ মাত্র ৩১ বছরের জীবনে ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ অর্জিত ৮২৫টি মনোনয়নের মধ্যে যে ৩৩০টি অ্যাওয়ার্ড জিতেছেন, সেগুলোর অধিকাংশই সংগীতে অবদানের জন্য। যদিও তার কাছে মনোনয়নই দুর্দান্ত স্বীকৃতি। এ কারণেই চলতি বছর মুক্তি প্রতিক্ষীত উইকেড সিক্যুয়ালের দ্বিতীয় সিনেমার একই চরিত্রে বিশেষভাবে মনোযোগী হয়েছেন এ অভিনেত্রী।

জন এম. চু পরিচালিত ‘উইকেড’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ২২ নভেম্বর। এরইমধ্যে মাত্র ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বক্সঅফিস থেকে আয় করেছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার। প্রথম সিনেমার সাফল্যে উজ্জীবিত এ সিক্যুয়ালের দ্বিতীয় সিনেমার প্রতিটি সদস্য। গ্র্যান্ডে নিজেও গ্লিন্ডা চরিত্রের ধারাবাহিকতা ধরে রাখতে দারুণ পরিশ্রম করছেন।

মাসকয়েক আগে কথা উঠেছিল ব্রিটিশ কিংবদন্তী অভিনেত্রী অড্রে হেপবার্নের চরিত্রে অভিনয় করতে চলেছেন আরিয়ানা গ্র্যান্ডে। তবে, এমন একটি চরিত্রে কবে অভিনয় করবেন তিনি-এমন প্রতীক্ষার মাঝেই ভক্তদের অনেকটা হতাশ করেছেন সাতটি স্টুডিও অ্যালবামের এ কণ্ঠশিল্পী। তিনি নিজেই ন্যাশনাল বোর্ড অব রিভিউ’র এক অনুষ্ঠানে ভক্তদের কাছে বিষয়টি খোলাসা করেছেন।

তিনি বলেছেন, ‘আমি আসলে এমন একজন গুণী মানুষের বায়োপিকে অভিনয় করতে আগ্রহী। বলতে পারেন, এটা করার জন্য মুখিয়ে আছি। আমি খুব শিহরিত এ কারণে যে, এ চরিত্রে অভিনয় করতে হবে অত্যন্ত নিখুঁতভাবে। মানে অভিনয় হতে হবে একশ’তে একশ।’

আমেরিকান পপ আইকন আরিয়ানা গ্র্যান্ডের অভিনয় ক্যারিয়ার খুব বেশি বড় না হলেও তার সংগীত ক্যারিয়ার তাকে একজন তারকার মর্যাদা দিয়েছে। বিশ্বের সর্বাধিক বিক্রিত অ্যালবামের শিল্পীদের তালিকায় তার নাম রয়েছে। বিশ্বব্যাপি তার গাওয়া গানের অ্যালবাম ৯০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। সংগীত ক্যারিয়ারে দুবার গ্র্যামি, একবার ব্রিট অ্যাওয়ার্ড পেয়েছেন এ শিল্পী। দুটি বিলবোর্ড, তিনটি আমেরিকান মিউজিক, দশটি এমটিভি ভিডিও মিউজিক পুরস্কার রয়েছে তার দখলে। উনত্রিশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার নামের পাশে জ্বলজ্বল করছে।

২০২০ সালে ফোর্বস তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত মহিলা সংগীতশিল্পী হিসাবে স্থান দিয়েছে। তার পরিবেশনায় মারায়া ক্যারি, হুইটনি হিউস্টনের মতো শিল্পীদের প্রভাব থাকা সত্ত্বেও নিজস্ব স্টাইল তৈরি করে একটা শক্ত অবস্থান তৈরি করেছেন আরিয়ানা। দশ বছর বয়স থেকে দানশীলতায় সক্রিয় এ সংগীতশিল্পী অভিনয় ক্যারিয়ার নিয়ে কতটা ওপরে উঠবেন, সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০