নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার নির্বাচন পেছানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক: আগের দিন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে যাওয়া রফিকুল ইসলামকে গতকাল আবার বিসিবি কার্যালয়ে উপস্থিত হতে দেখে অনেকেই ভাবলেন তিনি সিদ্ধান্ত বদলেছেন বোধহয়। সেই সুযোগও ছিল, কারণ চূড়ান্ত প্রার্থী তালিকার নিচে নির্বাচন কমিশন এই ফুটনোটও জুড়ে দিয়েছিল যে মনোনয়ন প্রত্যাহারকারীরা নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে থাকলে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে পারবেন। তবে ঢাকার ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল জানালেন, সে রকম কিছু নয়। বরং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে ‘চা খেতে’ এসেছিলেন তিনি।

নিজামকে না পেয়ে চলে যাওয়ার আগে রফিকুল সংবাদমাধ্যমে তিনটি প্রস্তাব রেখে যান, যার মধ্যে আছে বিসিবির ৬ অক্টোবরের নির্বাচন পেছানোর প্রস্তাবও।

মনোনয়ন প্রত্যাহার করার এক দিন পরই রফিকুল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ‘ক্রীড়াঙ্গনের অভিভাবক’ উল্লেখ করে তাঁকেই মূলত প্রস্তাবগুলো দিয়েছেন, ‘এই দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। উনি যথাযথ সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন, যেটির মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না।’ তাঁর তিনটি প্রস্তাব এ রকম—মেয়াদ বাড়িয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকেই আরো কিছুদিন কাজ চালিয়ে যেতে দেওয়া, সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন করে তফসিল ঘোষণা করা।

এই মুহূর্তে অনুপস্থিত যোগ্য সংগঠকরা যাতে অংশ নিতে পারেন, নির্বাচন পেছানোর জন্য এটিও একটি কারণ বলে উল্লেখ করেছেন রফিকুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

১১

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

১২

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১৪

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

১৫

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

১৭

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১৮

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৯

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

২০