

সাভার প্রতিনিধি: নিম্নতম মজুরি ঘোষণার পরও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ২৫টি পোশাক কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া একটি কারখানায় সাধারণ ছুটি এবং দুটি কারখানা অন্যান্য কারণে বন্ধ রাখা হয়েছে।
আজ বুধবার সকালে শিল্প পুলিশের এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, বন্ধ থাকা কারখানাগুলোর তালিকায় রয়েছে হামীম গ্রুপ, আল মুসলিম, নীট এশিয়া, এনভয় এবং দ্য রোজ ড্রেসেস। তবে এসব কারখানা কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে হেমায়েতপুর এলাকায় কিছু শ্রমিক কারখানায় প্রবেশ না করে বাইরে জমায়েত হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
সকাল ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। কিছু কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জআজ২৫ নভেম্বর ভোরের দিকে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে এই হার প্রায় ৩৬ শতাংশ বাড়বে।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। টানা ১২ ঘণ্টার আলোচনা শেষে বুধবার ভোরের দিকে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে এই হার প্রায় ৩৬ শতাংশ বাড়বে।
মন্তব্য করুন