নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: দেশ ও অর্থনীতির স্বার্থে তৈরি পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটি বলছে, আমরা মনে করি, বর্তমানে বাংলাদেশ একটি স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে তৈরি পোশাকশিল্পে একটি সুষ্ঠু উৎপাদন পরিবেশ বজায় থাকা দরকার, যা প্রকারান্তরে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এ অবস্থায় দেশ ও অর্থনীতির স্বার্থে তৈরি পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে অনুরোধ করছি।

বিজিএমইএ বলেছে, গত অক্টোবর-নভেম্বরে ন্যূনতম মজুরি আলোচনাকে কেন্দ্র করে কিছু এলাকায় শ্রমিক ধর্মঘট হয়েছিল। তখন কারখানা কর্তৃপক্ষ ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়। তবে মানবিক দিক বিবেচনায় এবং আমাদের শ্রমিকদের কল্যাণে বিজিএমইএর অনুরোধে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পূর্ণ মজুরি পরিশোধ করে। এত কিছুর পর শিল্প যখন স্থিতিশীলতা বিরাজ করছে, তখন ধর্মঘটের নামে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি চাই না।

পোশাকশ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ সাত দফা দাবি আদায়ে তৈরি পোশাকশিল্পে ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের আহ্বান করেছিল সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)। মূলত এই ধর্মঘটের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এসব কথা বলেছেন। যদিও আজ সকালেই এসএসপি সংবাদ সম্মেলনে তাদের কর্মসূচি স্থগিত করেছে।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেছেন, আমি বিশ্বাস করি, আমাদের শ্রমিক ভাই–বোনেরা সার্বিক বিষয়ে অবগত রয়েছেন, তারা তাদের জীবিকার প্রধান উৎসটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেবেন না। আমি আমাদের প্রত্যেক শ্রমিক ভাই-বোনকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কোনো ধরনের প্ররোচনা ও অপচেষ্টায় নিজেদের সম্পৃক্ত করবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০