স্টাফ রিপোর্টার
৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষকে হয়রানি না করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান

নিউজ ট্রেইলার : সেবা নিতে আসা মানুষকে হয়রানি না করে পুলিশকে প্রয়োজনীয় আইনগত সেবা ও পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করে আপনারা পুলিশকে একটি সেবাধর্মী ও জনবান্ধব সার্ভিসে পরিণত করতে সর্বদা সচেষ্ট থাকবেন-এটাই দেশবাসীর প্রত্যাশা।

আজ বুধবার পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর ইউএনবরি।রাষ্ট্রপতি বলেন, আপনাদের (পুলিশের) কাছে সেবা নিতে আসা কোনো মানুষই যেন হয়রানির শিকার না হয় এবং প্রয়োজনীয় আইনগত সেবা ও পরামর্শ পায় সে দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসনের অন্যতম নিয়ামক হলো আইনের যথাযথ প্রয়োগ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, জনগণের জানমালের সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস ও অপরাধ দমন আপনাদের প্রধান দায়িত্ব। এ গুরুদায়িত্ব পালনে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।বিশ্বের সমসাময়িক অপরাধ মোকাবেলায় পুলিশ, জনগণ ও প্রযুক্তির মেলবন্ধনে নতুন ধারার পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি আধুনিক পুলিশিং ব্যবস্থার উত্তম চর্চার আলোকে উদ্ভাবনী পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সাফল্য আজ সারাবিশ্বে স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, আমাদের নারী পুলিশ সদস্যরাও শান্তিরক্ষা মিশনে অর্পিত দায়িত্ব সাফল্যের সাথে পালন করে যাচ্ছে।রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আপনারা দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবায় আরো নিবেদিত হয়ে কাজ করবেন-এ প্রত্যাশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফের কমল স্বর্ণের দাম

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১০

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৩

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৪

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৬

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৭

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৯

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

২০