

অনলাইন ডেস্ক: শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ভারতে তার অবস্থান ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, কোনো সাধারণ নাগরিকের যাতায়াত এবং অপরাধীদের হস্তান্তরের বিষয়টি এক নয়। ভারতের পক্ষ থেকেও স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয় দুটি আলাদাভাবে বোঝার ক্ষেত্রে কোনো জটিলতা নেই।
হুমায়ুন কবির উল্লেখ করেন, শেখ হাসিনা ফৌজদারি অপরাধের আওতায় পড়েন। ফলে তাকে ফেরত আনার একমাত্র পথ দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি এবং সেই চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে।
আওয়ামী লীগের সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ড ও অর্থলুটের সঙ্গে জড়িত অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান করছেন। শহীদ হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিসহ ভারতে পালিয়ে যাওয়া ব্যক্তিদেরও একই চুক্তির আওতায় ফেরত চাওয়া হয়েছে।সরকারি সেবা
আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বেচ্ছায় তার ফিরে আসার কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
মন্তব্য করুন