News Editor
১৫ অগাস্ট ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা: লোহার সাবল দিয়ে আঘাতের চেষ্টা, প্রাণনাশের হুমকি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী শহরের ব্যস্ত সোনাদিঘীর মোড়ে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দোকান দখল নিয়ে কথা কাটাকাটির খবর সংগ্রহ করতে গিয়ে প্রকাশ্যে হামলার শিকার হলেন দৈনিক উপচার ও সংবাদ ২৪ ঘন্টা–এর স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ। শুধু মারধরই নয়, হাতে থাকা লোহার সাবল দিয়ে আঘাতের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিযুক্ত বাবলা সাহা।

বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তন্ময় দেবনাথ জানান, সাহেববাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সোনাদিঘীর মোড়ে পৌঁছে দেখেন দোকান দখল নিয়ে কয়েকজনের তর্ক চলছে। পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবলা সাহাকে ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রথমে পরিচয় চান তিনি।

নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরপরই বাবলা সাহা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং অতর্কিতভাবে কিল-ঘুষি ও লাথি মারেন। এরপর হাতে থাকা লোহার সাবল দিয়ে আঘাত করার জন্য ধেয়ে আসেন। প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যান তন্ময় দেবনাথ।

অভিযুক্ত যাওয়ার সময় হুমকি দিয়ে বলেন— “২৪ ঘণ্টার মধ্যে তোকে রাজশাহী থেকে উধাও করে দিব, সামনে পেলে গুলি করে মেরে ফেলব।”

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ওমর আলী ও মো. শাহীনসহ স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

বুধবার রাত ১০ ঘটিকায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক তন্ময় দেবনাথ।

এই বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমদ জানিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে বোয়ালিয়া পশ্চিম জোনের ডিসি উপস্থিত থেকে ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০