
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার
ইয়েমেনি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আল-জাওফের বিভিন্ন এলাকায় হুথিদের ‘সমাবেশ ও ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এর আগে তারা দাবি করেছিল, মারিবে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, শনিবার ও রোববার দেশটির কয়েকটি প্রদেশে হুথিদের অবস্থানে মোট ১৮১টি অভিযান চালানো হয়। এসব হামলায় হুথি গোষ্ঠীর কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেই ইয়েমেনে নতুন করে সংঘাত বাড়ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন আবারও পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে।
মন্তব্য করুন