News Editor
৩ জুন ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। 

সোমবার (১ জুন) রাতে সুতারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার আসামি।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে দোহারের নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন দ্বীপকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে নারিশা পশ্চিম চর এলাকায় জীবনের মুরগির ফার্ম এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালামের ছেলে।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় ইয়াসিনকে নামে এক কলেজ ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় নুরু নামে এক ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত দ্বীপসহ আরও কয়েকজন।

এ ঘটনায় ইয়াসিনের পক্ষ থেকে দোহার থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করলে উক্ত মামলায় দ্বীপকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক, বলেন, হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

[deon_photo_card]

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০