নিউজ ডেস্ক
৮ অগাস্ট ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

নিজস্ব প্রতিবেদক: মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় ২০২৫-২০২৬ সালের জন্য আন্তর্জাতিক রোটারির এভিনিউ অব সার্ভিস পদক পেয়েছেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। বিকেলে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়।

রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে পদকটি হস্তান্তর করেন কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান। এ বছর বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৬৪ ও ডিস্ট্রিক্ট ৬৫ থেকে পাঁচজন করে মোট ১০ জন এই সম্মাননা পেয়েছেন।

সম্মাননাপ্রাপ্ত ডা. রাসকিন দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ রোটারিয়ান হিসেবে কাজ করছেন। তিনি পূর্বে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যান্সার কমিটির চেয়ারম্যান ও ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা ৬৪-এর প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ৩০ বছর বিভিন্ন পদে সেবা দেওয়ার পর অধ্যাপক হিসেবে অবসর নেন তিনি। বর্তমানে প্রকল্প সমন্বয়কারী হিসেবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দিনাজপুরের বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবেও তিনি যুক্ত রয়েছেন।

বর্তমানে ডা. রাসকিন বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং ও অসচ্ছল রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এসএইচ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

দেশে স্বর্ণের দামে বড় লাফ

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১০

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১১

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৪

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৫

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১৬

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১৭

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৯

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

২০