নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক : মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন মোঃ মাসুদ রানা। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সাবদি ছোনখোলা এলাকার একজন স্থায়ী বাসিন্দা। পেশায় তিনি একজন সাধারণ মিশুক (অটোরিকশা) চালক ছিলেন। কিন্তু আজ নিয়তির নির্মম পরিহাসে তার স্বাভাবিক জীবন থমকে গেছে।

ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর নিজের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে উপার্জনের একমাত্র মাধ্যম সাধের মিশুকটি ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন মাসুদ রানা। কিন্তু ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা তার একার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রতি মাসে নিয়মিত কেমোথেরাপী দিতে হচ্ছে। ডাক্তার জানিয়েছেন, অতি দ্রুত তাকে আরও তিনটি থেরাপি দিতে হবে। যার জন্য প্রয়োজন প্রায় সাড়ে ৩ লাখ (৩,৫০,০০০) টাকা। কিন্তু বর্তমানে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা অসহায় মাসুদ রানার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে পারছেন না মাসুদ রানা। একদিকে নিজের চিকিৎসার খরচ, অন্যদিকে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালানো—সব মিলিয়ে পরিবারটি আজ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। চিকিৎসার টাকা জোগাড় তো দূরের কথা, বর্তমানে দুমুঠো অন্নসংস্থান করাই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। পরিবারটি এখন প্রায় পথে বসার উপক্রম।

এমতাবস্থায়, নিজের সন্তানদের মুখে হাসির ফুটাতে এবং পৃথিবীর বুকে বেঁচে থাকার আকুতি নিয়ে সমাজের বিত্তবান, প্রবাসী ভাই-বোন এবং সকল সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মাসুদ রানা।

“আপনার সামান্য একটু সহযোগিতাই পারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই মানুষটিকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং একটি অসহায় পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে।”

সাহায্য পাঠানোর ঠিকানা:

নাম: মোঃ মাসুদ রানা

বিকাশ: ০১৯৬১০৩২৪২৮

ব্যাংক অ্যাকাউন্ট: সোনালী ব্যাংক পিএলসি

শাখা: বন্দর শাখা, নারায়ণগঞ্জ।

অ্যাকাউন্ট নম্বর: ৩৬২১০০১০০৬৭৩৬১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০