Hamidul Haque
২৯ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় নিখোঁজ ফল ব্যবসায়ীর মরদেহ মিলল প্রতিবেশীর ঘরে

জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের সুলতান খাঁর ঘরের মেঝ থেকে তারই প্রতিবেশী বাচ্চু মাতুব্বর (৪৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ ফল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি চাঞ্চল্যর সৃষ্টি ও রহস্যজনক বলে দাবী স্থানীয় জনগণের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , বাড়ি মালিক সুলতান খাঁ বুধবার রাতের খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠার পর দেখতে পায় ঘরের মেঝেতে প্রতিবেশী বাচ্চু মাতুব্বরের মৃতদেহ পড়ে আছে। মৃতদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসার পর দেখে ঘরের মেঝেতে মরদেহ পড়ে আছে। এঘটনায় উপস্থিত নারী ও পুরুষ সকলের মধ্যে রহস্যের সৃষ্টি হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে বাচ্চু মাতুব্বরের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, বুধবার রাতে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে রাত ১০টা পর্যন্ত অবস্থান করছিল বাচ্চু মাতুব্বর। সকালে তার মৃত্যুর খবর জানা যায়। সুলতান খাঁর ঘরে প্রবেশ ও মৃত্যুর ঘটনাটি বেশ রহস্যেজনক হয়ে ওঠেছে বলে মনে করছেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, “ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। নিহত বাচ্চুর হাতে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। শরীরের অন্য কোথাও আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। রহস্য উদঘাটন করতে বাড়ির মালিক সুলতান খাঁর স্ত্রী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু রহস্য উদঘাটন হবে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০