Hamidul Haque
১৭ জুন ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে মাঠে আবুল কাউছার আশা, চলছে মাস্ক ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সনাতন ধর্মাবলম্বী নিয়ে জনসচেতনতার লক্ষ্যে আলোচনা সভা, মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসুচী পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সনাতন ধর্মাবলম্বী নিয়ে জনসচেতনতার লক্ষ্যে আলোচনা সভা, মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসুচী পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

মঙ্গলবার ১৭ জুন সকাল ১০ টায় বন্দর ১নং খেয়াঘাট এলাকায় সাধারণ জনগণ, নৌকার মাঝি সহ বন্দর ঘাটের আশেপাশে মানুষের মাঝে ৩১ দফা সংস্কারে প্রচারণামূলক মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

এর আগে সোমবার ১৬ জুন রাতে মহানগর বিএনপির আয়োজনে নাসিক ২৩নং ওয়ার্ডের ইস্পাহানী জেলেপাড়া মন্দিরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং করোনা নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সচেতন সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

মাস্ক ও লিফলেট বিতরণকালে আবুল কাউছার আশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছে।
৩১ দফা দাবীর প্রচারণার পাশাপাশি আপনারা জানেন করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে যেটার উপসর্গ নেই। আমাদের দলের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে নির্দেশ দেয়া হয়েছে। আমরা আজ দ্বিতীয়ে দিনের মত মাঠে নেমেছি এবং মানুষকে সচেতন করছি।
সংবাদকর্মী ও প্রশাসনের উদ্দেশ্য করে আবুল কাউছার আশা বলেন, আপনারাও সচেতন থাকবেন কারণ আমরা এবং আপনারা যে জায়গায় মানুষ খুঁজে পাওয়া যায় না সে জায়গা আমাদের যেতে হয়। সুতরাং আমরা আপনারা সুস্থ্য থাকলে সমাজটাকে সুস্থ্য রাখতে পারবো। তাই আপনাদেরও সচেতন হওয়া জরুরী।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আমিনুল ইসলাম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, সাবেক সদস্য হাসান সামিউজ্জামান সৈকত, সুমন মুনসি, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূণ কবির, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সজিব, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির উদ্দিন রিয়াদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০