Hamidul Haque
২৪ মে ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরুখ খান নাকি শাকিব খান

বিনোদন প্রতিবেদক : চলতি বছরে মেট গালায় শাহরুখ খানের উপস্থিতি ছিল ঐতিহাসিক। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে কিছুদিন আগে বিশ্বমানের এই ফ্যাশন ইভেন্টে ইতিহাস গড়েন তিনি। ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে মেট গালা ২০২৫-এর লালগালিচায় পা রেখে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড বাদশা।

এসময় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কাড়েন শাহরুখ।
তাঁর পরনে ছিল সিল্কের শার্ট, প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট। গলায় হীরা, পান্না ও সোনার গয়না; বিশেষ নজর কাড়ে হীরাখচিত ইংরেজি ‘K’ অক্ষরের লকেট। হাতে আংটি, ঘড়ি, কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ। সব মিলিয়ে ঝলমলে রাজকীয়তায় মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।

সেই আসর শেষ হলেও তার রেশ যেন রয়ে গেছে এখনও, কিংবা বলা যেতে পারে মেট গালায় শাহরুখের পোশাক নিয়ে সর্বমহলে শুরু হয় আলোচনা, সোশ্যাল মিডিয়ায় কুড়ায় ব্যাপক প্রশংসা। এরপর কেউ কেউ শাহরুখের সেই লুকে নিজেকে আবিষ্কারের চেষ্টা করেছেন বটে।

এবার যেন ঢালিউড সুপারস্টার শাকিব খান দেখা দিলেন সেই একই রকম লুকে! শুক্রবার সন্ধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন এই নায়ক। যেখানে তাকে দেখা গেলে ‘ব্ল্যাক স্টাইল’ থিমে।

তাঁরও পরনে ছিল কালো শার্ট, প্যান্ট ও লম্বা কোট। গলায় গয়না; তবে বিশেষ নজর কাড়ে তার কোর্টে পালকের ওপরে পান্নাখচিত ইংরেজি ‘K’ অক্ষরের লকেট। হাতে আংটি, কালো চশমা ছিল লুকের অংশ। সব মিলিয়ে যেন শাকিবও বেশ ঝলমলে, যে লুকে মুগ্ধ ফ্যাশনপ্রেমীরাও।

হঠাৎ শাকিব খানের এমন লুকের কারণ কী! আজ শুক্রবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই নায়ক।

সেখানে এমন লুকেই ধরা দেন সুপারস্টার। শুধু তাই নয়, এদিন নিজের অভিনীত সিনেমার গানে স্টেজ পারফরমও করেন শাকিব।
তবে কেউ কেউ ধারণা করছেন, মেট গালার লাল গালিচায় শাহরুখ খানের লুক রিক্রিয়েট করছেন শাকিব খান। যেহেতু তিনি নিজেও এই বলিউড অভিনেতার একজন ফ্যান। আবার অনেকেই বলছেন, কে সেরা? শাহরুখ খান নাকি শাকিব খান!

এদিকে আসন্ন ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, ডা. এজাজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০