News Editor
২৫ জুলাই ২০২৫, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের প্রধানমন্ত্রী রেকর্ড: মোদির নতুন নজির

শুক্রবার সকালে ভারতের ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। টপকে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নজির।

তবে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় আপাতত তিনি দ্বিতীয় স্থানে। প্রধানমন্ত্রী হিসাবে একটানা ৪০৭৮ দিন দায়িত্ব পালন করেছেন মোদি।

স্বাধীনতার পর থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। নেহরুর পর দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার নজির রয়েছে ইন্দিরা গান্ধীর। প্রথম দফায় তিনি ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন। পরে ১৯৮০ সালের নির্বাচনে জিতে আরও ৪ বছর ২৯১ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নরেন্দ্র মোদি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ১১ বছর ৬০ দিন ধরে তিনি সরকারপ্রধানের পদ সামলাচ্ছেন।

প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী তিনি। প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে সরকারপ্রধানের পদে থাকার রেকর্ডটিও তার।

ভারতের টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড

জওহরলাল নেহরু- ১৬ বছর ২৮৬ দিন

নরেন্দ্র মোদি- ১১ বছর ৬০ দিন

ইন্দিরা গান্ধী-১১ বছর ৫৯ দিন

মনমোহন সিং- ১০ বছর ৪ দিন

অটলবিহারী বাজপেয়ী-৬ বছর ৬৪ দিন

এছাড়াও অহিন্দিভাষী রাজ্য থেকে আসা নেতা হিসাবেও দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার নজির গড়েছেন তিনি। কংগ্রেসের বাইরের কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে টানা দুই দফা প্রধানমন্ত্রিত্ব পূর্ণ করেছেন। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একমাত্র অকংগ্রেসি হিসাবেও নজির গড়েছেন মোদি।

তবে নজির গড়ার দিনে দেশে নেই মোদি। বৃহস্পতিবার ইংল্যান্ডের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই উপলক্ষে ব্রিটেনে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যাবেন মালদ্বীপ সফরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০