News Editor
১২ জুন ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু রোগী শনাক্তে সর্বোচ্চ সংখ্যা

বরিশাল বিভাগে চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে রোগী দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৩ জনে। তাদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন ২ হাজার ২৭৫ জন, যা মোট আক্রান্তের ৪২ শতাংশ।

এদিকে, এক দিনে ডেঙ্গু নিয়ে ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে সর্বোচ্চ। শনাক্তদের মধ্যে ২৬১ জনই বরিশাল বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, গত জানুয়ারিতে মশা জরিপ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। জরিপে বরিশাল বিভাগে এডিস মশার ঘনত্ব বেশি পাওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করলেও মশা নিধনে পদক্ষেপ দেখা যায়নি সংশ্লিষ্টদের। ফলে এ বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, বিভাগের মধ্যে ৭৯ জন ভর্তি বরগুনার হাসপাতালে। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাসকিয়া সিদ্দিকী জানান, তাদের ২৫০ শয্যার হাসপাতালে বুধবার পর্যন্ত ৭২ ডেঙ্গু রোগী ভর্তি। জেলার বামনা উপজেলা হাসপাতালে চার ও পাথরঘাটা উপজেলা হাসপাতালে আছেন তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল সমকালকে বলেন, গত বছর থেকে বিভাগের জেলাগুলোর মধ্যে বরগুনায় ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি। জেলার শহর-গ্রাম সর্বত্র এডিস মশার অস্তিত্ব পাওয়া গেছে। চিকিৎসাসেবা বাড়াতে জেলা হাসপাতালে তাৎক্ষণিক দুই চিকিৎসককে পদায়ন করা হয়েছে। এ বছর বরিশাল বিভাগে চারজনের মৃত্যু হয়েছে, যার তিনজনই বরগুনার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১ হাজার ২৭১ রোগী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় ভর্তি রয়েছেন। এর পর চট্টগ্রামে ৮৩৬, ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি বাদে) বিভিন্ন হাসপাতালে ৫৩৫, খুলনা বিভাগে ১৬৫, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ৮৭, রংপুর ও সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ১৯ জন করে। এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৩ হাজার ৭৩৬ জন ঢাকার বাইরের।

আইইডিসিআরের উপদেষ্টা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন জানান, জানুয়ারির জরিপে তারা ঢাকার চেয়ে বরিশাল বিভাগে এডিস মশার ঘনত্ব বেশি পান। সে সময় মশা নিধনের পরামর্শ দেওয়া হয়। তবে দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েনি। একদিকে মশার ঘনত্ব বেশি; অন্যদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম তেমন না হওয়ায় বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

তিনি বলেন, ঈদের ছুটিতে অনেকেই পরীক্ষা করাননি। তারা এখন হাসপাতালে আসছেন। সঙ্গে নতুন করে অনেকেই আক্রান্ত হচ্ছেন। সবমিলেই সংক্রমণ ঊর্ধ্বমুখী।
অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২০২ জনই বরগুনা জেলায়। আগের ২৪ ঘণ্টায় সারাদেশে আক্রান্ত হয়েছিলেন ৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশীদ বলেন, ‘ঈদের ছুটির কারণে পরীক্ষা কম হয়েছে। এখন পরীক্ষা বেশি হচ্ছে, তাই রোগীও বাড়ছে। চলতি বছর শুরু থেকেই বরিশাল বিভাগে রোগী বেশি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০