News Editor
৬ অগাস্ট ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিটার হাস এনসিপি বৈঠক গুজব: তিনি আছেন ওয়াশিংটনে

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটনের নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানা গুঞ্জন শুরু হয়। এই আলোচনায় ঘি ঢেলে দিয়েছে কক্সবাজারের এক‌টি হোটেলে এনসিপির নেতাদের স‌ঙ্গে পিটার হাসের সঙ্গে বৈঠকের খব‌রে।

একাধিক টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গেছেন।

খরব‌টি চাউর হওয়ার স‌ঙ্গে স‌ঙ্গে এ‌টি ‌‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপি নেতারা। দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী ব‌লেন, এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না। আমরা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গেছি।

হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনো বিদেশি অতিথি নেই। ফলে বৈঠকের কোনো প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি মার্কিন একটি বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১০

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১১

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১২

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৩

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৪

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

২০