News Editor
৬ অগাস্ট ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও কলেজছাত্র আটক: বিজয় কনসার্টে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর উপলক্ষ্যে বিজয় কনসার্ট চলাকালে দেশীয় অস্ত্রসহ এক কলেজছাত্রকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৫ আগস্ট) সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক আয়োজিত বিজয় উদযাপন ও কনসার্ট চলাকালে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃত কলেজছাত্র জনি রহমান (২২) পৌর শহরের ফকিরপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়াশোনা করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিজয় কনসার্ট চলাকালে আটককৃত জনি সামনে গিয়ে নাচানাচি করছিল। এসময় এক শিক্ষার্থী তাকে বাধা দেয়।  বাগবিতণ্ডার এক পর্যায়ে তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ধারালো চাকু বের করে আঘাত করতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে। পরে সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকায় তাদের হাতে জনিকে তুলে দেয়। ম্যাজিস্ট্রেটের নির্দেশেনায় পুলিশ সদস্যরা চাকুসহ তাকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, আটককৃত জনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। যেহেতু ম্যাজিস্ট্রেট বিষয়টিতে অবগত। আমরা তাকে থানা নিয়ে আসছি। ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০