Hamidul Haque
২১ জুন ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে জনপ্রতিনিধিদের সঙ্গে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ভোটের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ও উন্নয়ন ব্যাহত হবে”—এই বার্তাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংলাপ। শনিবার, ২১ জুন সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং ‘আস্থা প্রকল্প’-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

জেলা প্রতিনিধিঃ  ভোটের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ও উন্নয়ন ব্যাহত হবে”—এই বার্তাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংলাপ। শনিবার, ২১ জুন সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং ‘আস্থা প্রকল্প’-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম। আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার, গণতন্ত্রের চর্চা ও যুব উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

বক্তব্য দেন আলমগীর কবির, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ; গোলাম কিবরিয়া, চেয়ারম্যান, চৌডালা ইউনিয়ন পরিষদ; আব্দুল আলিম, আমির, সদর উপজেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামি; মোসাঃ শাহনাজ খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি মহিলা দল; মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, পার্বতীপুর ইউপি; সারোয়ার জাহান, আহ্বায়ক, পৌর বিএনপি চাঁপাইনবাবগঞ্জ; হায়াত উদ্দৌলা, যুগ্ম আহ্বায়ক, নগর বিএনপি; এবং ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, বিএনপি, গোমস্তাপুর।

সভায় আলোচকরা বলেন, “দেশে যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তবে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। নির্বাচন ব্যতীত উন্নয়ন ও সুশাসন টেকসই হয় না।” তারা আরো বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত জানার সুযোগ তৈরি হয়। এটাই গণতন্ত্রের ভিত্তি। ফলে, যুব সমাজকে সচেতন ও সক্রিয় করে তুলতে হবে।”

‘আস্থা প্রকল্প’ কর্তৃক গঠিত যুব ফোরামের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলে মিলে সহযোগিতা করার আশ্বাস দেন উপস্থিত বক্তারা। তারা মনে করেন, এই প্রকল্প যুবদের নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করছে। বিশেষত, বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় যুবদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

এছাড়াও নাগরিক প্লাটফর্মের নেতৃবৃন্দ বলেন, “যুব ফোরামগুলোর সঙ্গে জনপ্রতিনিধিদের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হলে স্থানীয়ভাবে ভালো নেতৃত্ব তৈরি হবে, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার হবে।” তারা আশা প্রকাশ করেন, এই সংলাপ ধারাবাহিকভাবে চললে জনসচেতনতা ও সুশাসনের ভিত্তি আরও মজবুত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্মের সদস্য ও সাংবাদিক মোঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও চাঁপাই এক্সপ্রেস নিউজের সম্পাদক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জমশেদ আলী, এবং আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম।

সংলাপে অংশগ্রহণকারীরা বিভিন্ন সামাজিক ইস্যু যেমন— যুব কর্মসংস্থান, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও নারী অধিকারের বিষয়গুলো নিয়েও মতামত দেন। বক্তারা বলেন, “আজকের যুবসমাজকে যদি সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সুযোগ দেওয়া যায়, তাহলে তারাই আগামী দিনের নেতৃত্ব দিতে পারবে। এজন্য সরকারি ও বেসরকারি সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।”

সংলাপ শেষে বক্তারা ‘আস্থা প্রকল্প’ ও নাগরিক প্লাটফর্মের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরণের সংলাপ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০