নিউজ ডেস্ক
১৫ মে ২০১৯, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন গাজীপুরের শহিদুল

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন গাজীপুরের শহিদুল ইসলাম (শহীদ)।তার বাড়ি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পশ্চিম ডগরী গ্রামে।কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হওয়ায় তার নিজ উপজেলার মানুষের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। জানা যায়, পারিবারিকভাবেই আওয়ামী আদর্শের অনুসারী শহিদুল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন।তিনি ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই তিনি ছাত্রলীগের সক্রিয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে পড়েন।দীর্ঘ ছাত্ররাজনীতির ধাপ পেরিয়ে অবশেষে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন। এ ব্যাপারে জানতে চাইলে শহিদুল তার প্রতিক্রিয়ায় বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে দেশরত্ন শেখ হাসিনার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হলে তরুণ ও মেধাবীদের এগিয়ে আসতে হবে।তাই রাজনীতিকে তরুণ প্রজন্মের অস্বীকার করার কোনো উপায় নেই।’ তিনি তার এ অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে ধন্যবাদ জানিয়েছেন এবং গাজীপুরবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০