News Editor
১৩ জুন ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারখালী উপজেলা বিএনপিতে আত্মীয়স্বজন দিয়ে অবৈধ কমিটি গঠন: আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও সদস্য সচিব লুৎফর রহমানের বিরুদ্ধে কুমারখালী উপজেলা বিএনপি কমিটি গঠন নিয়ে নানা অনিয়ম ও অভিযোগ উঠেছে। দলের একাংশের নেতাকর্মীরা বলেন, তারা নিজেদের আত্মীয়স্বজন ও পৌরসভার কর্মচারীদের নিয়ে কমিটি গঠন করেছেন, যা দলীয় গঠনতন্ত্রের স্পষ্ট লঙ্ঘন।

শুক্রবার (১৩ জুন) দুপুরে কুমারখালী রেলস্টেশন সংলগ্ন আব্দুর রশিদ সুপার মার্কেটের একটি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির একাংশ নেতারা অভিযোগ করেন, চলতি বছরের ৫ জানুয়ারি জেলা বিএনপির অনুমোদিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির মেয়াদ ছিল মাত্র তিন মাস। এই মেয়াদের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হয়। কিন্তু আহ্বায়ক নুরুল ইসলাম ও সদস্য সচিব লুৎফর রহমান, দলীয় ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ঘরানার লোকজন এবং নিজেদের আত্মীয়দের নিয়ে কমিটি গঠন করছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আহ্বায়ক নুরুল ইসলামের শ্যালক রাজু আহমেদ বিপ্লব, যিনি কুমারখালী পৌরসভার হিসাবরক্ষক, তাকে কাউন্সিল কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া পৌরসভার লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান টুটুল ও কর্মচারী সাইদুল ইসলামকেও গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। নেতারা অভিযোগ করেন, “যাঁরা আসলে আওয়ামী লীগের দোসর, তারা এখন বিএনপির সার্চ কমিটিতে”।

অভিযোগকারীরা দাবি করেন, আহ্বায়ক ও সদস্য সচিব দলের অন্য সদস্যদের ছাড়াই নিজেদের পছন্দ মতো ‘পকেট কমিটি’ গঠন করে দলকে দুর্বল করছেন। তারা জানান, জেলা বিএনপিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং অবৈধ কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলন করা হবে।

কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান মুঠোফোনে জানান, “আহ্বায়ক আমি বিয়াই ঠিকই, কিন্তু কাউকে বাদ দিয়ে কাজ করছি না। যাঁরা অভিযোগ করেছেন, তাদের অনেকেই বিভিন্ন কার্যক্রমে ডাকা হয়েছে, কিন্তু তারা অংশ নেননি। এখন মনগড়া অভিযোগ হচ্ছে।”

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, তিনি বিষয়টি জানেন না এবং একটি অনুষ্ঠানে আছেন। পরে বিস্তারিত জানাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০