Hamidul Haque
১১ মে ২০২৫, ৪:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক সিনেমায় ৬ তারকা, মুক্তি ঈদুল আজহায়

বিনোদন প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। মুক্তির তালিকায় ইতিমধ্যে অনেকগুলো সিনেমারই নাম শোনা গেছে। এবার সেই লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেক সিনেমা। ফ্যামিলি ড্রামা ঘরানার ‘উৎসব’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ‘কাইজার’খ্যাত নির্মাতা তানিম নূর।

জানা গেছে, কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘উৎসব’ সিনেমাটি। ‘আ ক্রিসমাস ক্যারোল’-এর বাংলা ভার্সন হবে এটি। এর মধ্যে সিনেমাটির শুটিংও শেষ হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। শুধু এক দিনের প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে বলেও জানা গেছে।

ফ্যামিলি ড্রামা, কমেডি, রোমান্স এবং হররের মিশেলে নির্মিত এই সিনেমার গল্প ঈদকে ঘিরে। চমকপ্রদ বিষয় হলো, সিনেমাটিকে দেখা যাবে এক ঝাঁক তারকাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিসহ আরো অনেকেই। একাধিক ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, আগামী ১৩ মে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা-প্রযোজকরা। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঈদুল আজহায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০