News Editor
৩০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাহুলের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

এ সময় সামাজিক মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, এ খবর পেয়ে তিনি হতচকিত, মর্মাহত ও শোকাহত।

অভিনেতা রাহুল অরুণোদয় রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দিঘার অদূরে তালসারিতে সমুদ্রে ডুবে মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কোনো ক্রমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতার পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন মমতা ব্যানার্জি। বাংলা সিনেমার জগতে রাহুলের অবদান যে ভুলে যাওয়ার মতো নয়, সে কথাও উল্লেখ করেছেন তিনি।

তার অকালপ্রয়াণে শোকাহত মমতা ব্যানার্জি বলেন, কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল।

রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টালিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে জানান পশ্চিমবঙ্গের এ মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আজ সোমবার (৩০ মার্চ) অভিনেতা রাহুলের ময়নাতদন্ত হবে কাঁথি মহকুমা হাসপাতালে। এখন দেহ রাখা রয়েছে দিঘা মর্গে। দিঘা মহকুমা হাসপাতালে রয়েছেন রাহুলের গাড়িচালক। তিনি ইতোমধ্যে রাহুলের পরিবারকে খবর দিয়েছেন। তার স্ত্রী প্রিয়াংকা সরকার ইতোমধ্যে দিঘা রওনা দিয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০