News Editor
৬ জুলাই ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

ইরানের তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে।  সোমবার (৬ জুলাই) সকালে শুরু হওয়া এই র‌্যালিতে যোগ দিয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ।  আয়োজকদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম।  খবর প্রেস টিভির

স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় (গ্রিনিচ মান সময় ২টা ৩০ মিনিট) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‌্যালি শুরু হয়। এর আগে দুই দিন সেখানে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল।

আয়োজকদের ধারণা, ১০ কিলোমিটার দীর্ঘ এই শোক র‌্যালি শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগবে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেইন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগারি মহাসড়ক হয়ে অগ্রসর হবে।

এর আগে রোববার (৫ ‍জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়।  এতে আয়াতুল্লাহ জাফর সোবহানি ইমামতি করেন।

এ সময় আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার জামাতা ড. মেসবাহ-উল-হুদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সি নাতনি জাহরা মোহাম্মদি-গোলপায়েগানি এবং সাইয়্যেদেহ বুশরা হোসেইনি-খামেনির জন্যও জানাজার নামাজ আদায় করা হয়।

প্রেস টিভি আরও বলছে, শুক্রবার থেকে বাংলাদেশ,  রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিনিধিদল তেহরানে এসে শ্রদ্ধা জানিয়েছেন।

শোক অনুষ্ঠানের পরবর্তী পর্ব মঙ্গলবার (৭ জুলাই) কোম শহরে অনুষ্ঠিত হবে। এরপর বুধবার (৮ জুলাই) ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হোসেইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর মাজারে শোভাযাত্রার আয়োজন করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, সবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) আয়াতুল্লাহ খামেনির ইচ্ছা অনুসারে মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০