নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২২, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দি‌বে ‘কৃষকের বাতিঘর’

  • কুষ্টিয়া প্রতি‌নি‌ধি: কৃষি, জলবায়ু ও পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবজ্জ্বল ভূমিকা রাখার জন্য ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘কৃষকের বাতিঘর সম্মাননা-২০২২’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষি বিষয়ক লাইব্রেরি ও সংগঠন ‘কৃষকের বাতিঘর’। 

এছাড়া একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে কাজ করায় একজন ব্যক্তিকে আজীবন সম্মাননা দেবে ‘কৃষকের বাতিঘর’ লাইব্রেরি।

শনিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে এই সম্মাননা দেওয়া হবে।

এরই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষক এবং ব্যক্তিরা এই সম্মাননার জন্য আবেদন করতে পারবেন।

সম্মাননা দেওয়ার বিষয়গুলো হলো- (১) আধুনিক উচ্চ ফলনশীল ফসল চাষের মাধ্যমে কৃষির উন্নয়ন; (২) পতিত জমিতে/বাণিজ্যিকভাবে নিরাপদ সবজি উৎপাদন; (৩) উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ; (৪) বাণিজ্যিকভাবে ফুল চাষ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ চাষি; (৫) বাণিজ্যিকভাবে দেশি/বিদেশি ফল চাষ ও সম্প্রসারণে ভূমিকা; (৬) বাণিজ্যভিত্তিক কৃষি খামার স্থাপনের মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান; (৭) মাছ চাষে গুরুত্বপূর্ণ ব্যক্তি; (৮) নারী এবং তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলতে কৃষি উদ্যোক্তা/সংগঠন; (৯) কৃষি সম্প্রসারণ, উন্নয়ন, গবেষণা, প্রকাশনা খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি/সংগঠন/প্রতিষ্ঠান; (১০) কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্বপূর্ণ ব্যক্তি/প্রতিষ্ঠান; এবং (১১) আধুনিক মানের কৃষক সমবায় সমিতি।

এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে কাজ করায় একজন ব্যক্তিকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়গুলোতে সম্মাননার জন্য আগ্রহী ব্যক্তিদের কৃষকের বাতিঘর কর্তৃপক্ষ বরাবর আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়- আপনি কেন নিজেকে এই সম্মাননার জন্য যোগ্য বলে বিবেচনা করছেন; তার পূর্ণ বিবরণ প্রমাণসহ আবেদন আকারে লিখে জমা দিতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে পরিচয়ের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্রের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। সম্মাননার জন্য দেওয়া তথ্য সঠিক হিসেবে নির্দিষ্ট এলাকার ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বার, পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সুপারিশ সংযুক্ত করতে হবে। এরপর সমস্ত কাগজপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে আগামী ২৫ ডিসেম্বর তারিখের মধ্যে। আবেদন পাঠানোর ঠিকানা- সভাপতি, কৃষকের বাতিঘর, ৮৭ প্যারী সুন্দরী সুপার মার্কেট, আমলা বাজার, আমলা, মিরপুর, কুষ্টিয়া। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৭২২৬৩৬১৭৯ মোবাইল নম্বরে।

কৃষকের বাতিঘরের কার্যনির্বাহী কমিটি সমস্ত আবেদন যাচাই-বাছাই করে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন। কৃষকের বাতিঘর সম্মাননা-২০২২ -এর স্পন্সর হিসেবে রয়েছে অ্যাগ্রো অ্যালকেমি এবং কৃষিবিডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০