নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ডাকাতি, দস্যুতা ও বিভিন্ন মামলার আসামিসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একজনের কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিও রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২২ জন মাদকসেবী, মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী আইনের মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জন, ডাকাতির মামলায় দুজন, দস্যুতার মামলায় দুজন এবং শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একজন রয়েছেন। মাদক মামলায় ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছেন উপজেলার পূর্ব সনমান্দি এলাকার মো. আলী হোসেন (৪৫)। ডাকাতির মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন পিরোজপুর ও ছোট নোয়াগাঁও এলাকার আবিদুল হাসান মিরাজ ওরফে আবিদ (২৪) ও জিয়াম (২৪)। দস্যুতার মামলায় গ্রেফতার হয়েছেন ভোলার লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া এলাকার মো. রমজান এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গদারভাজন্দী এলাকার শামীম শেখ (৩৯)।এ ছাড়া বৈষম্যবিরোধী আইনের মামলায় সোনারগাঁয়ের লাধুরচর এলাকার মো. রিপন মিয়াকে (৫৯) গ্রেফতার করা হয়েছে।শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের মো. মোশাহিদুল ইসলাম (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি সোনারগাঁয়ের বারদী এলাকার একটি মাদ্রাসায় কর্মরত ছিলেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয় আসামি হলেন মো. মোক্তার হোসেন (৪৪), মো. তাওলাদ হোসেন (৪৭), মো. লিটন (৪৩), জাকির (৫৫), মো. ইমরান হোসেন ও মো. বাবু।তাঁদের মধ্যে কয়েকজন মোগরাপাড়া, দমদমা, নাজিরপুর, আমিনপুর ও কাঁচপুর এলাকার বাসিন্দা।এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেফতার ২২ জনের মধ্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার পাশাপাশি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, নরসিংদী, বগুড়া ও কুমিল্লাসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

১১

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

১২

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১৪

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

১৫

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

১৭

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১৮

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৯

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

২০