নিউজ ডেস্ক
৬ অগাস্ট ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাসকগোষ্ঠীর পতন ঘটাতে জনগণ রাস্তায় নামছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই।

রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে।

ফখরুল বলেন, গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো-ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক ও রাজশাহী এভারগ্রিন ডিগ্রি মডেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ড. আবু ইউসুফ সেলিমকে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রকে মাটিচাপা দেওয়ার পর দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে ফেলতে বর্তমান কর্তৃত্ববাদী অবৈধ সরকার বিএনপিসহ বিরোধী বিরোধী দল ও মতের মানুষের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠে পড়ে লেগেছে। সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে ড. আবু ইউসুফ সেলিমকে অন্যায়ভাবে গ্রেপ্তার সেই জুলুমেরই ধারাবাহিকতা।

ড. আবু ইউসুফ সেলিম বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ অবস্থায় থাকলেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ড. সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০