Hamidul Haque
১০ জুলাই ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর বোর্ডের ২ প্রতিষ্ঠানে সবাই ফেল

যশোর বোর্ডের ২ প্রতিষ্ঠানে সবাই ফেল

জেলা প্রতিনিধিঃ চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ-৫ ও পাশের হার দুটোই কমেছে। সারা দেশের মতো যশোর শিক্ষা বোর্ডেও একই অবস্থা।

এদিকে যশোর শিক্ষা বোর্ডের অধীন দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। এ দুই প্রতিষ্ঠান থেকে একজন করে পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা দুইজনই ফেল করেছে।
এছাড়া যশোর শিক্ষা বোর্ডের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ ছেলেমেয়ে পাশ করেছে।
বৃহস্পতিবার (১০) জুলাই দুপুরে যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণাকালে বোর্ড কর্তৃপক্ষ এ তথ্য দেন।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, এ বছর ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ ছেলেমেয়ে পাশ করলেও শতভাগ ফেল করেছে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান। শতভাগ ফেল দুইটি প্রতিষ্ঠান হলো নড়াইলের মুলাদি তালতলা সেকেন্ডারি গার্লস স্কুল এবং মোড়েলগঞ্জের নামালখালী গার্লস হাই স্কুল। উভয় প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর সবচেয়ে বেশি পাশ করেছে যশোর জেলায়, এখানে পাশের হার ৭৯.০৭ এবং সবচেয়ে কম পাশের জেলা হচ্ছে মেহেরপুর, পাশের হার ৬২.৭০ শতাংশ।
ফলাফল ঘোষণাকালে চেয়ারম্যান, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মাহবুবুর রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুর রহমান, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জাহাঙ্গীর কবির প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১০

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১১

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১২

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৩

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৪

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৫

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৬

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৭

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৮

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৯

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

২০