News Editor
২২ জুলাই ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের গল্প

এক বছর আগে বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম বৌ ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে। অনুষ্ঠানিকভাবে বিয়ের ছয় মাসের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন এই পাইলট। তৌকিরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, তৌকিরের স্ত্রীর নাম আকশা আহম্মেদ নিঝুম, তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। ঢাকায় বিমানবাহিনীর কোয়াটারে থাকতেন এই নবদম্পতি। সর্বশেষ গেল কোরবানি ঈদে (জুন মাসে) রাজশাহীর বাসায় এসেছিলেন তৌকির। এরপরে ছুটি শেষে ঢাকায় ফিরে আর রাজশাহীতে আসেননি পাইলট তৌকির।

গাড়িচালক আলী হাসান বলেন, তার (তৌকির) বিয়ে হয়েছে ঢাকার গাজীপুরে। নিঝুম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তাদের একবছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তবে গেল ফেব্রুয়ারিতে নগরীর নানকিং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানিকভাবে বিয়ে তোলা হয়। এরপর থেকে তারা ঢাকায় থাকেন।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজশাহীতে এসেছিলেন। এখানে কোরবানিও দেন তারা। এরপরে ছুটি শেষে স্যারকে গাড়িতে করে ঢাকায় রেখে আসি। তিনি (তৌকির) অনেক নম্র ও ভদ্র মানুষ। বিমানবাহিনীর কোয়াটারে তাদের নামিয়ে দেওয়ার পরে (তিনি) পুরো এলাকা ঘুরিয়ে দেখান। অনেক ভালো মনের মানুষ তিনি। কোনো অহঙ্কার নেই তার মনে।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়। তার মৃত্যুতে তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসার্ট ও রাজশাহীর বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০