নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২২, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক সপ্তাহ গ্যাস থাকবে না নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি: নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি: নারায়ণগঞ্জে রোববার থেকে টানা এক সপ্তাহ গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। 

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি বড় অংশে এই গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি পুরোপুরি সরবরাহ বন্ধও থাকতে পারে বলে জানা গেছে। সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য এ সরবরাহে ব্যাঘাত ঘটবে বলে শনিবার এক জরুরি নোটিশে সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

তারা জানিয়েছে, রোরবার থেকে ১২ নভেম্বর পর্যন্ত সঞ্চালন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামত কাজের জন্য এ পরিস্থিতি বিরাজ করবে।

শনিবার তিতাসের বার্তায় বলা হয়, জিটিসিএল কর্তৃক আগামী ৬ নভেম্বর রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কি.মি. দীর্ঘ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। এর ফলে এ সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁ, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।

যোগাযোগ করা হলে তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ডিজিএম মামুনুর রশীদ বলেন, জিটিসিএলের সঞ্চালন লাইন পরিষ্কার করা হবে। এর ফলে গ্যাসের চাপ কিছুটা হলেও কমে গেছে। পাইপের ভেতর থেকে মরিচা পরিষ্কার করার পরে গ্যাসের চাপ বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০