Hamidul Haque
৭ মে ২০২৫, ৪:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদরোগের ঝুঁকি বাড়ায় যে ৪ খাবার

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে ব্যস্ত জীবনযাপনের কারণে মানুষ নানাভাবে নিজের শরীরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।

আমরা অজান্তেই এমন সব অভ্যাস বয়ে বেড়াচ্ছি, যেগুলো ডেকে আনছে মারাত্মক সব অসুখ। তার মধ্যে একটি হলো হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‍হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যায় আনুমানিক ১ কোটি ৭৯ লক্ষ মানুষ। তাই এই মরণঘাতি রোগ থেকে বাঁচতে আপনাকে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি হলো খাবার। কিছু খাবার আছে যেগুলো আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সেগুলো বাদ দিতে হবে-

প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত মাংস আপনাকে হৃদরোগের দিকে নিয়ে যেতে পারে। সসেজ, বেকন এবং হট ডগ খেতে মজা লাগে ঠিকই কিন্তু এ ধরনের প্রক্রিয়াজাত মাংসে স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এবং প্রিজারভেটিভ বেশি থাকে। রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়ানোর জন্য এসব উপাদান দায়ী। যা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে, প্রতিদিন ৫০ গ্রামের বেশি প্রসেসড মিট খেলে তা করোনারি হৃদরোগের ঝুঁকি ১৮% বৃদ্ধি করে।

ফাজা খাবার মাঝে মাঝে খেলে খুব বেশি ক্ষতি নেই তবে নিয়মিত খেতে গেলেই সমস্যা। আপনি যদি সব সময় ডুবো তেলে ভাজা খাবার খেতে পছন্দ করেন, তবে সতর্ক হোন। এই নিরীহ অভ্যাসই হতে পারে আপনার হৃদরোগের কারণ। ভাজা খাবারে স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট বেশি থাকে, যার ফলে ধমনীতে প্লাক জমতে থাকে। এই প্লাক ধমনী সংকুচিত করার ফলে রক্ত প্রবাহ হ্রাস হয়। তখন বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি।

অতিরিক্ত চিনি

প্রাকৃতিক খাবারে পাওয়া চিনি প্রতিদিন পরিমিত খেতে হবে। তবে আপনি যদি অতিরিক্ত মিষ্টি খাবার নিয়মিত খেতে থাকেন, তখন হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে অনেকটাই। আপনার প্রতিদিনের খাবারে কি ক্যান্ডি, কৃত্রিম জুস, কোল্ড ড্রিংকস কিংবা আইসক্রিম থাকে? তাহলে এখনই সময় এগুলো বাদ দেওয়ার। এ ধরনের খাবার স্থুলতা বাড়িয়ে দেয়। যা টাইপ ২ ডায়াবেটিসের কারণ হতে পারে।

অতিরিক্ত লবণ

এমন অনেক খাবারই আছে যেগুলো অতিরিক্ত লবণ যোগ করা থাকে। যেমন চিপস, স্ন্যাকস এবং টিনজাত বিভিন্ন খাবার। এতে থাকা উচ্চ সোডিয়ামের মাত্রা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। সোডিয়াম শরীরে পানির পরিমাণ বাড়িয়ে দেওয়ার ফলে রক্তের পরিমাণ এবং চাপ উভয়ই বৃদ্ধি পায়। সেখান থেকে বেড়ে যায় হৃদরোগের ভয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০