Hamidul Haque
২৯ মে ২০২৫, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশ ইনে ব্যর্থ বিএসএফ

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের ৩টি উপজেলার পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অন্তত ৫৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে তাদের এই প্রচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনতা।

বুধবার (২৮ মে) দিনভর উত্তেজনার পর রাত আনুমানিক ৯টার দিকে সীমান্ত এলাকার আলো নিভিয়ে দিয়ে পুশ ইনের জন্য আনা সবাইকে ভারতীয় ক্যাম্পে সরিয়ে নেয় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে প্রায় একই সময়ে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৫৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা এবং তাদের সঙ্গে যোগ দেওয়া স্থানীয় গ্রামবাসীদের সম্মিলিত বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

পুশ ইনের শিকার ব্যক্তিরা দিনভর কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় ছিলেন। পরবর্তীতে রাতের অন্ধকারে সীমান্ত এলাকার লাইট বন্ধ করে দিয়ে তাদের ভারতীয় বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্তগুলোতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি টহল জোরদার করেছে এবং স্থানীয় গ্রামবাসীরাও পুশ ইন ঠেকাতে সজাগ দৃষ্টি রাখছে। সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দূর্গাপুর ক্যাম্প কমান্ডার সালাম বলেন, তাদের পুশ ব্যাক করা হয়েছে। সীমান্তের মানুষ যেন ভিডিও না করতে পারেন সে কারণে তারা সন্ধ্যার পরে লাইট বন্ধ করে ভারতীয় নাগরিকদের নিয়ে গেছে। সম্ভবত তাদের ক্যাম্পে রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০