News Editor
৩১ অক্টোবর ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতাকর্মী নিহত: বুধবার সিলেট বিভাগ ও কিশোরগঞ্জে হরতালের ডাক

নিজস্ব প্রতিবেদক:অবরোধ চলাকালে তিন নেতাকর্মী নিহতের ঘটনায় সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে হরতালের ডাক দিয়েছে বিএনপি।কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতাল সফল করতে নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়েছে।অপরদিকে দক্ষিণ সুরমায় যুবদল নেতা নিহতের প্রতিবাদে বুধবার সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে বলে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, “অবরোধের সমর্থনে মঙ্গলবার কুলিয়ারচরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালায়। এতে ছয়সূতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া ও উপজেলা ছাত্রদলের সভাপতি রেফায়েত উল্লাহ নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।”অপরদিকে সিলেটে মঙ্গলবার নিহত যুবদল নেতা জিলু আহমদ দিলু (৪০) গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে দাবি করেছে বিএনপি। তার মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।অবরোধ চলাকালে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দিলুর মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের।অপরদিকে বিএনপি নেতাদের অভিযোগ, দিলুকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আহত করা হয়; পরে নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০