News Editor
৩০ জুন ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার রুমী সেতুর টোল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

কুষ্টিয়া, ২৯ জুন: কুষ্টিয়া কুমারখালী উপজেলার গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। রবিবার সকাল ১১টায় কুমারখালী লাহিনীপাড়া টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করলে কুমারখালী আলাউদ্দিন নগর থেকে কুষ্টিয়া বি আর বি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘসময় যান চলাচল বন্ধ থাকে। তবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন চলতে দেওয়া হয়।

ঘটনাস্থলে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন, এনসিপি নেতা কে এম আর শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলামিন হোসেন আকাশ, আশিক আহমেদ, নয়ন হাসান রবিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে সওজ এবং ২০০৫ সাল থেকে টোল আদায় শুরু হয়। ইতিমধ্যেই সেতুর নির্মাণ ব্যয়ের তিনগুণ টোল আদায় করা হয়েছে, তবুও জনগণের কাছ থেকে চাঁদা আদায়ের মতো করে টোল আদায় অব্যাহত রয়েছে। তারা স্থায়ীভাবে টোল বাতিলের দাবি জানান এবং তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, “৭ আগস্ট থেকে টোল আদায় বন্ধ রয়েছে। বিষয়টি মন্ত্রণালয় দেখছে। জনগণের দাবি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০