News Editor
২৩ জুন ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমের সমস্যা কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি

আজকের ব্যস্ত জীবনে অনেকের রাতের ঘুম ঠিকমতো হচ্ছে না। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। তাই অনেকেই অল্প বয়সেই ঘুমের ওষুধের দিকে ঝুঁকছেন। তবে চিকিৎসকদের মতে, ঘুম ভালো করার জন্য খাদ্যাভ্যাসেও আনা যেতে পারে ইতিবাচক পরিবর্তন।

জীবনযাপন ডেস্কঃ আজকের ব্যস্ত জীবনে অনেকের রাতের ঘুম ঠিকমতো হচ্ছে না। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। তাই অনেকেই অল্প বয়সেই ঘুমের ওষুধের দিকে ঝুঁকছেন। তবে চিকিৎসকদের মতে, ঘুম ভালো করার জন্য খাদ্যাভ্যাসেও আনা যেতে পারে ইতিবাচক পরিবর্তন।

এই প্রসঙ্গে একটি সাম্প্রতিক গবেষণা ঘুম এবং খাদ্যাভ্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেছে।
গবেষণার কী দাবি?

‘ইউনিভার্সিটি অব শিকাগো মেডিসিন’ ও ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’র এক যৌথ গবেষণায় দাবি করা হয়েছে, নিয়মিত ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুললে রাতের ঘুমের মান উন্নত হয়। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘স্লিপ হেলথ জার্নাল’-এ। গবেষণায় দেখা গিয়েছে, যারা বেশি ফল ও সবজি খান, তাদের ঘুমে বিঘ্ন ঘটে না বললেই চলে।

বিশেষ করে, খাদ্যতালিকায় ফাইবার ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি হলে ঘুমের গুণগত মান আরো ভালো হয়। অন্যদিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও বেশি মাংস খেলে ঘুমে ব্যাঘাত ঘটার সম্ভাবনা বাড়ে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণার ফলাফল কী বলছে?
২০ থেকে ৪৯ বছর বয়সী ৩৪ জন অংশগ্রহণকারীর ওপর এই গবেষণা চালানো হয়। তাদের ঘুমের ধরন ট্র্যাক করতে বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, একই সঙ্গে তারা প্রতিদিন কী খাচ্ছেন, সেটাও পর্যবেক্ষণ করা হয়।

ফলাফলে দেখা গিয়েছে, যদি কেউ প্রতিদিন মিলিয়ে ৫ কাপ ফল ও সবজি খান, তবে তার ঘুমে ব্যাঘাতের সম্ভাবনা প্রায় ১৬ শতাংশ কমে যায়। পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে আড়াই কাপ সবজি এবং ২ কাপ ফল খাওয়া উচিত। এই গবেষণা থেকে বোঝা যায়, দৈনন্দিন খাদ্যাভ্যাসে ছোট পরিবর্তন আনলেই ঘুমের মানে বড়সড় উন্নতি সম্ভব।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

৯

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১০

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১১

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১২

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৩

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৪

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৫

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৬

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৭

Founding of YouTube A Short History

১৮

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৯

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

২০