Hamidul Haque
২১ জুন ২০২৫, ৩:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ছাড়া তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে নিহত হয়েছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন।

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ছাড়া তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে নিহত হয়েছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন।

শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় একটি দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই এক নারীসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মমেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সরর্দার। এ ছাড়া গুরুতর আহত আরও দুজন মমেক হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মারা যান। তবে হতাহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেন, ঘটনাস্থলে ছয়জনের পর মমেক হাসপাতালে আরও দুজনের মারা যান। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহণের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও কয়েকজন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত কয়েকজনকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজার-সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আটোরিকশার দুই যাত্রী নিহত হন।

এ ঘটনায় আহত অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রীকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে ঘটনাস্থলে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

এদিকে পৃথক দুই দুর্ঘটনার খবর পেয়ে বিকালে এবং রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ঘটনারই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার শিকার সিএনটি অটোরিকশা, বাস এবং যানগুলোর দুমড়েমুচড়ে যাওয়া অবস্থা দেখে মনে হয়েছে বেপরোয়া গতিই এসব দুর্ঘটনার মূল কারণ। বিষয়টি খতিয়ে দেখা হবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Incredibili_strategie_e_bonus_esclusivi_con_vivabet_casino_per_appassionati_del

১

Increíble_oportunidad_para_entender_el_funcionamiento_de_bet_label_casino_y_max

২

Magas Retenció: Ingyenes Forgások és Cashback a Kaszinóban

৩

Ліцензування та регуляція SuperGra casino в Україні

৪

Spellen uitgesloten van de Winoui bonus : la liste définitive des jeux exclus

৫

Jak Vkládat Peníze do SlotRave

৬

Как 1win поддерживает ответственные игровые практики

৭

Наиболее прибыльные игры в онлайн казино Пинко

৮

Наиболее прибыльные игры в онлайн казино Пинко

৯

Исследование 1xBet вход с временного адреса для безопасного доступа

১০

Exploring Themed Slots at the Best Online Casino

১১

Exploring Slot RTP & Volatility at Caswino Casino

১২

Content Review 450-341677-45654d42a458

১৩

Выгода или разочарование? Насколько выгодные условия предлагает мостбет игрокам?

১৪

Выгода или разочарование? Насколько выгодные условия предлагает мостбет игрокам?

১৫

Podsumowanie Kasyno Online Blik i Rekomendacje dla Graczy

১৬

Plinko Casino Deutschland

১৭

Globale Perspektiven auf Sicherheitsaspekte bei Sportwetten ohne Oasis

১৮

Globale Perspektiven auf Sicherheitsaspekte bei Sportwetten ohne Oasis

১৯

Migliori casino non AAMS: metodi di pagamento accettati

২০