Hamidul Haque
১৬ জুন ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসিকে ডাকাতদলের সর্দার বললেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মাসুম খানকে ডাকাতদলের সর্দার বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

গতকাল রবিবার (১৫ জুন) রাতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি দেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়।

ফেসবুক পোস্টে জয়ন্ত কুণ্ডু লেখেন, ‘আজ রাত ৯টায় শৈলকুপা থানার ওসি (সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের সর্দার) মাসুমের তত্ত্বাবধানে শৈলকুপা পৌর এলাকায় ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটুও জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সাঈদুরের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে।

এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরো লেখেন, ‘অচিরেই এসব সমাজবিরোধী দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

নেটিজেনদের অনেকেই ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘শৈলকুপা থানায় ওসি মাসুম খান যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এমনকি ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

এ ছাড়া প্রকাশ্যে মাদক ব্যবসায়ীদের মাদক কেনাবেচা করতে দিচ্ছেন। শৈলকুপায় এই ওসির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।’
এ বিষয়ে জানতে শৈলকুপা থানার ওসি মাসুম খানের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

গতকাল রবিবার রাতে জয়ন্ত কুমার কুণ্ডুর অনুসারী জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু ও জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সাঈদুরের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০