News Editor
২৪ জুন ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

চলমান বিশ্বকাপে কার্যকর হওয়া নতুন এক নিয়মের আওতায় শাস্তি পেয়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। মাঠে প্রতিপক্ষের সঙ্গে কথোপকথনের সময় মুখ ঢেকে রাখার কারণে তাকে লাল কার্ড দেখানো হয় এবং পরবর্তীতে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এই নিয়মে শাস্তি পাওয়া তিনিই প্রথম ফুটবলার।

ফিফা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে প্যারাগুয়ের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামতে পারবেন না আলমিরন। সংস্থাটি আরও জানিয়েছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের আপিলের সুযোগ নেই।

তুরস্কের বিপক্ষে ম্যাচে একটি মুহূর্তে আলমিরনকে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে নিজের মুখ আড়াল করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর তুরস্কের খেলোয়াড়রা রেফারির কাছে অভিযোগ করেন। ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি পর্যালোচনা করে নতুন নিয়ম অনুযায়ী এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেন।

এই ঘটনায় ম্যাচ চলাকালীন প্যারাগুয়েকে ১০ জন নিয়ে খেলতে হয়। যদিও এর আগেই মাতিয়াস গালারজার করা মাত্র ৬৪ সেকেন্ডের গোলে দলটি এগিয়ে যায় এবং সেই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয়। দুই ম্যাচ শেষে ‘ডি’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, ফলে দুই দলের মধ্যকার শেষ ম্যাচটি নকআউট পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফুটবলে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটির সময় মুখ ঢেকে রাখার দৃশ্য নতুন নয়। সাধারণত ঠোঁট দেখে কথোপকথন বোঝা ঠেকাতেই এমনটি করা হয়। তবে এবারের বিশ্বকাপের আগে থেকেই ফিফা এই অভ্যাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং প্রয়োজন হলে লাল কার্ড দেওয়ার কথাও জানায়।

যদিও এই নিয়ম ফুটবলের মূল আইনকানুনের বাধ্যতামূলক অংশ নয়, তবুও টুর্নামেন্ট আয়োজক হিসেবে ফিফা এটি প্রয়োগের ক্ষমতা রাখে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি এই নিয়মের পক্ষে বক্তব্য দিয়ে বলেন, মুখ ঢেকে কথা বলার বিষয়টি স্বচ্ছতা ও পারস্পরিক সম্মানের পরিপন্থী। তার মতে, কারও কিছু গোপন করার না থাকলে কথোপকথনের সময় মুখ আড়াল করার প্রয়োজন পড়ে না, আর এ কারণেই নিয়মটি বিশ্বকাপে গুরুত্বের সঙ্গে প্রয়োগ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৩

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৪

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৫

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৬

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৭

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৮

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৯

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০