Hamidul Haque
১৭ মে ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা

জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্টের আগে যেমন শান্তিতে বসবাস করেছে, এখনো তারা শান্তিতেই বসবাস করছে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা। আমরা উনার কাছে জানতে চাই। কথা ছিল জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠন করার। এখন মে মাস। আমরা স্পষ্ট করে জানতে চাই, কেন মে মাসের ১৬ তারিখেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়নি?

শুক্রবার (১৬ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জুলাই সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এই গণহত্যায় জড়িত রয়েছে, কোনো কোনো বিচারক তাদেরকে জামিন দিয়ে দেন। তারা কারা, এসবের পেছনে কাদের ইন্ধন রয়েছে সেটি আপনারা আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে। আপনি বারবার বলেন আপনাকে ভুল বোঝা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কেউ কাজ করতে বাধা দেয় বা প্রেশারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া সংস্কার করবেন, তাহলে আপনারা ভুল পথে আছেন। এই সরকারের উপদেষ্টাদের প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা স্লোগান শোনা যায়- নির্বাচন না সংস্কার। এটা খুবই আপত্তিকর স্লোগান। স্লোগানটির মাধ্যমে বলা হচ্ছে- হয় আমরা নির্বাচন চাই, নতুবা সংস্কার। মূলত আমরা দুইটাই চাই। তবে আমরা চাই বিচার হবে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনটা হবে।

তিনি বলেন, আমরা ভারত, পাকিস্তান, কিংবা বিদেশি কোনো শক্তির দাস হতে চাই না। মানবিক করিডর নিয়ে যে সকল প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে স্পষ্ট জবাব দিন।

সমাবেশে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য নষ্ট হলে পতিত শক্তির সুবিধা হবে। তাই জাতীয় স্বার্থের পাশাপাশি কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন  রাজনৈতিক দলের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১০

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১১

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১২

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১৪

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১৫

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৬

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৭

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৮

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৯

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

২০