Hamidul Haque
১৬ মে ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুকুরের মু‌খ থেকে আমরা এখন বাঘের মুখে পড়েছি : মির্জা আব্বাস

জেলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুম‌কির মুখে। আগে আমরা ছিলাম কুকু‌রের মু‌খে। এখন আছি বাঘের মুখে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে নামতে চান না, ওনাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা বিভাগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস‌্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমা‌দের নির্বাচন আদায় ক‌রে নি‌তে হ‌বে। জনগ‌ণের ভো‌টের অধিকার, আমাদের ন্যায্য অধিকার, হিসাবের পাওনা, আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না, আদায় ক‌রে নি‌তে হবে। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এ সরকারের হাতে।

তিনি বলেন, উপদেষ্টাদের অনেকের বাপ চাচারা ব্যবসা শুরু করেছে। ঘুষ খাওয়া শুরু করেছে। বিএন‌পি চাদাঁবা‌জির মধ্যে নাই।

মির্জা আব্বাস আরও বলেন, এ সরকা‌রের বিরু‌দ্ধে কোনো মি‌ডিয়ায় কোনো কথা নাই। মি‌ডিয়ার কোনো স্বাধীনতা নাই। পত্র প‌ত্রিকায় লিখ‌তে দেন। লজ্জায় আরও অনেক কর্মকা‌ণ্ডের কথা বল‌ছি না।

বিএনপি নেতা বলেন, এদিকে মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত দেওয়ার মা‌লিক আপনারা নন। ক‌রি‌ডোর দেওয়া বিষ‌য়ে সাবধান হোন।

অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণগত কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচিত সরকার ছাড়া এ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। করিডরের বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি। এ সমস্ত অপকর্ম যদি করতে চান তার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভবনা আছে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া, সহ- সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০