নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীজুড়ে র‌্যাবের টহল জোরদার, চেকপোস্ট করে চলছে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের তিন সংগঠন ও বিএনপির রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট করে গাড়ি তল্লাশি করছেন এই বাহিনীর সদস্যরা। বিকেল থেকে শুরু হয় এই কার্যক্রম।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, জনমনে ভীতি দূর করে স্বস্তি দিতেই বিভিন্ন সড়কে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে র‍্যাবকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।

র‍্যাব জানায়, র‍্যাবের টহলদল রাজধানীর মতিঝিল, পল্টন, গুলিস্তানসহ মিরপুর, গাবতলী, শাপলা চত্বর, মৎস্য ভবন, ধানমণ্ডি এলাকাসহ বিভিন্ন এলাকা মোটরসাইকেলসহ গাড়ি দিয়ে টহল দেয়।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, সমাবেশকে কেন্দ্র করে র‍্যাব-১-এর দায়িত্বাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার কর হয়েছে।

এ ছাড়া উত্তরার প্রবেশমুখগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

র‍্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর প্রবেশমুখ সায়েদাবাদ এলাকাসহ বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

এদিকে আগামীকাল শুক্রবারের মহাসমাবেশে অংশ নিতে এরই মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকালের পর নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বৃহস্পতিবার বিকেলে সমাবেশের অনুমতির খবর নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে ধীরে ধীরে নয়াপল্টন এলাকা জড়ো হতে শুরু করেন তারা। বিকালের দিকে বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান করলে পুলিশ তাদের বারবার সরিয়ে দেয়।

অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনারের অনুমতির পর মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন তারা। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০