Hamidul Haque
২১ মে ২০২০, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ১৩ জেলার প্রায় সাড়ে সাত কি.মি. বাঁধ ভেঙ্গেছে ঘূর্ণিঝড় আম্পান

ঢাকা : ঘূর্ণিঝড় আম্পান দেশের ১৩জেলার মোট ৮৪ টি পয়েন্টে বাঁধ ভেঙ্গেছে যার দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত কি.মি.। যেকোন দুর্যোগের প্রস্তুতিতে শুধু উপকূলীয় এলাকার জন্যই ৫,৫৫৭ কি.মি. বাঁধের ব্যবস্থা করেছি। কিন্তু সুপার সাইক্লোন আম্পানে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত ৮-১০ ফুট বেশি উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে যা বিভিন্ন জেলার বেড়িবাঁধ / তীররক্ষা বাঁধকে কোথাও ভেঙ্গে বা কোথাও উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি।

ঘূর্ণিঝড় আম্পান-এ ক্ষয়ক্ষতি নিয়ে আজ ২১ মে বৃহস্পতিবার সকালে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে এক জরুরী আলাপকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।

এ সময় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ দ্রুত শুরু করার আশাবাদ ব্যাক্ত করে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, এমপি বলেন: সারাদেশে প্রায় ১৭০০০ কি.মি. বাঁধ রয়েছে। দুর্যোগ প্রাকৃতিক তাই ঠেকানো যায় না তবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশনায় জান-মালের যাতে ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চচেষ্টা অব্যাহত আছে। আক্রান্ত সকল জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মস্থলে আছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় বালুভর্তি জিও ব্যাগের মাধ্যমে ভাঙ্গন রোধের চেষ্টা করছেন।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)জনাব মাহমুদুল ইসলাম, বাপাউবো মহাপরিচালক জনাব এ এম আমিনুল হক, যুগ্মপ্রধান (পরিকল্পনা) জনাব মন্টু কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় এলাকার মানুষের নদী ভাঙ্গনের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মোট ৩১০০ কোটি টাকার ৩টি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০