স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২০, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা চিকিৎসায় ১০ লাখ ইউরো দান করলেন মেসি

স্পোর্টস ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাধ্যমতো এগিয়ে আসছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। সেই তালিকায় আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এবং বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সম্প্রতি বার্সেলোনার একটি হাসপাতালে ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ২১ লাখ টাকা) দান করেছিলেন তিনি।

এবার নিজ দেশ আর্জেন্টিনার বেশ কয়েকটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ‘লিওনেল মেসি ফাউন্ডেশনের’ মাধ্যমে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা দান করেছেন বিশ্ব সেরা এই ফুটবল জাদুকর। টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা নামক একটি তহবিল থেকে এই টাকাগুলো খরচ করা হবে।

জানা গেছে, মেসির দেয়া অর্থগুলো যেন সঠিক খাতে ব্যয় করা হয়, সে জন্য পুরো বিষয়টি তদারকি করবে স্থানীয় গারাহান ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থা। এই টাকা দিয়ে আপাতত ছয়টি হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে অক্সিজেন ট্যাংক, কম্পিউটার মনিটর, শ্বাসযন্ত্র, পিপিই, কিট, মাস্ক ইত্যাদি কেনা হবে।

যে ছয়টি হাসপাতালে টাকা দেয়া হবে, সেগুলো হলো- সান্তা ফের হোসে মারিয়া কুলেন হাসপাতাল, রোসারিওর প্রভিন্সিয়াল দেল সেন্তেনারিও হাসপাতাল, পেদিয়াত্রিয়া গারাহান হাসপাতাল, বুয়েনস এইরেসের বাইসেন্তেনারিও দে এস্তেবান এচেভেরিয়া হাসপাতাল, জোনাল দেল আগুদোস গ্রাল কনস্তিতিউভেন্তেস ম্যানুয়েল বেলগ্রানো হাসপাতাল ও আলতা কমপ্লেহিদাদ কুয়েঙ্কা হাসপাতাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০