স্টাফ রিপোর্টার
২৯ এপ্রিল ২০১৯, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়ে টানা ৪র্থ বারের মত ঢাবি ব্যবসা অনুষদের ডিন শিবলী রুবাইয়াত

টানা ৪র্থ বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। একইসঙ্গে তিনি রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নীল দলের পক্ষ থেকে ভোটে দাড়িয়ে ঢাবি ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের এই অধ্যাপক ১৬১ ভোট পেয়ে চতুর্থবারের মত ডিন নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. মো: মহব্বত আলী পেয়েছেন ৪৮ ভোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষদগুলোর ডিন নির্বাচনে নীল দল ৯ অনুষদ ও সাদা দল ১টি অনুষদে জয়লাভ করেছে। এর মধ্যে ২ অনুষদে সাদা দলের কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নীল দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং আইন অনুষদের অধ্যাপক রহমত উল্লাহ। এদিকে কলা অনুষদে নীল দলের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পান ৭৫ ভোট।

বিজ্ঞান অনুষদে নীল দলের অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৪৫ ভোট। জীববিজ্ঞান অনুষদে নীল দলের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. ইয়ারুল কবীর পেয়েছেন ৫৭ ভোট।

ফার্মেসি অনুষদে নীল দলের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম পান ২৭ ভোট। সামাজিক বিজ্ঞান অনুষদে ড. সাদেকা হালিম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. এএসএম আমান উল্লাহ পান ৭২ ভোট।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে সাদা দলের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন। তার নিকট হেরেছেন নীল দলের ড. এ এইচ এম আসাদুল হক। চারুকলা অনুষদে নীল দলের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের নিসার হোসেন ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী সাদা দলের দেবাশীষ পাল পেয়েছেন ১৫ ভোট।

উল্লেখ্য, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি দ্বায়িত্ব নেয়ার পর গত ২ বছরে সাধারণ বীমা কর্পোরেশনের প্রোফিট ২৫ শতাংশ বেড়েছে, সম্পদ বেড়েছে ১৫ শতাংশ। এই সময়ের মধ্যে তিনি ক্লেইম পেমেন্টে বাড়িয়েছেন ৩৫০ শতাংশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০