নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

অনলাইন ডেস্ক: নোয়াখালীর সেনবাগে আবিষ্কৃত নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে এই জ্বালানির সন্ধান মেলে।

মঙ্গলবার বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থানের বিষয়টি নিশ্চিত করে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সংস্থাটি গত ২৮ জুলাই এই কূপটির খনন কার্যক্রম শুরু করেছিল।

প্রকল্পের কারিগরি তথ্যে উল্লেখ করা হয়েছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভের ১ হাজার ৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়। এর মধ্যে ১ হাজার ৪২০ মিটার থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের স্তর শনাক্ত হয়েছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ প্রকল্পের পরিচালক মোজাম্মেল হক জানান, বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন এই পরীক্ষা চলার পর কূপে থাকা মোট মজুতের প্রকৃত পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০